× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ইকবাল হাসান মাহমুদ টুকু

পাকিস্তানের মন্ত্রী ছিলেন বাবা, ছেলে বাংলাদেশের

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

পাকিস্তানের মন্ত্রী ছিলেন বাবা, ছেলে বাংলাদেশের
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জের রাজনীতিবিদ ও বিশিষ্ট শিল্পপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে ১৯৫০ সালের ১০ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত আইনজীবী ও বাংলার মুসলিম জাগরণের অন্যতম নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন সিরাজগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ-সদস্য। ছিলেন অবিভক্ত বাংলার পার্লামেন্টারি সেক্রেটারি এবং তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি নেন টুকু। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতিসহ বিভিন্ন জনকল্যাণমূলক আন্দোলনে যুক্ত ছিলেন।

তিনি ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধসহ দেশের প্রতিটি প্রধান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১/১১ সরকারের সময় সপরিবারে কারাগারে ছিলেন। আওয়ামী লীগের করা একাধিক মামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপি ছেড়ে যাননি। বরং দলের নেতাকর্মীদের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে নির্দেশনা মেনে চলেছেন দলের হাইকমান্ডের।

কর্মজীবনে একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি টুকু। তিনি তিনি অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিসিং মিলস্ লি., অ্যাপেক্স ট্রেড অ্যান্ড কমার্স লি., অ্যাপেক্স ইনফোটেক লি., অ্যাপেক্স একসেসরিস লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক এবং হোম টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ও অ্যাপেক্স ট্যানারি লি., অ্যাপেক্স ফুড লি. এবং অ্যাপেক্স স্পিনিং ও নিট মিলস্ লিমিটেডের পরিচালকও ছিলেন। টুকু ঢাকা শিল্প ও বণিক সমিতি এবং বাংলাদেশ শিল্পঋণ সংস্থার পরিচালক ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশ কমিশনের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

ইকবাল হাসান মাহমুদ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর) আসনে চারদলীয় ঐক্যজোটের বিএনপি দলীয় প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর আগে তিনি চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে নির্বাচিত হন। তিনি চার দলীয় জোট সরকারের সময় প্রথমে বিদ্যুৎ এবং পরে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

তিনি রাষ্ট্রীয় সফর এবং বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিনিধি ও ব্যবসায়িক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি, আর্জেন্টিনা, চীন, জাপানসহ বহুদেশ সফর করেছেন।

মরহুম আব্দুল্লাহ আল মাহমুদের বড় ছেলে ইকবাল হাসান মাহমুদ টুকু। সাহসী রাজনীতিবিদ হিসাবে সিরাজগঞ্জে খ্যাতি রয়েছে তার। টুকু ও স্ত্রী রুমানা মাহমুদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রুমানা মাহমুদ নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়নে সিরাজগঞ্জ-২ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

টুকুর ছোট ভাই মঞ্জুর হাসান মাহমুদ খুশিও বিএনপির রাজনীতিতে জড়িত। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৯ সালে চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team